হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফারেজ (২০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজীপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) ধাক্কায় ঘটনাস্থলেই চট্টগ্রাম শহর থেকে আসা এক মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) আরোহী নিহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে থানার পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে আনা হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ