হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি স্থানীয় ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকতে বেড়াতে যান সীমা। পরে সেখান থেকে হোটেলে ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকায় তাঁর ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউসহ ফুফির পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিলেন সীমা। সোমবার (৫ অক্টোবর) ভোর ছয়টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫ জনের একটি দল কক্সবাজারে পৌঁছায়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে বের হন। সেখান থেকে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ