হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেগমগঞ্জে ১১ দলের নির্বাচনি অফিসে আগুন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের একটি নির্বাচনী ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এর নির্বাচনী প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি নির্বাচনী ক্যাম্প দেওয়া হয়। শনিবার ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে এগিয়ে এসে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু তার আগে ওই অফিসটিতে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার টেবিল গুলো পুড়ে যায়। ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি কোন দুর্বৃত্তায়ন সেটি নিশ্চিত পারেনি স্থানীয় লোকজন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়নের সভাপতি মো: ইউছুফ ও সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি আমাদের তত্ত্বাবধানে ছিলো। দুর্বৃত্তদের লাগানো আগুনে অফিসে থাকা অটোরিকশাটিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের বিষয়টি সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসা বলেও জানান তারা। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত-পূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম