হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে: তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশে এখন দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়ারকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীরা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যেতে হবে। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হয়ে উঠবে।

রোববার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাও. হাসান মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মো. শাহজালাল, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইন্জিনিয়ার মজিবুর রহমান, ছাত্র শিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নয়নের ছেলে যুব নেতা রিফাত, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, জামায়াত শাহআলম খোকন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তফা ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আবদুল হাই খোকন প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি