হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধভাবে মজুদ করা ৫ হাজার দুইশত লিটার ডিজেল জব্দ

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার ২শত লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পূর্বভাগ নতুন বাজারে সেলিম স্টোরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রায় ৩২টি তেলের ড্রাম থেকে প্রায় ৫২০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।

জানা গেছে, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী পূর্বভাগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেলের সন্ধান পায়।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এখানে অবৈধভাবে তেল মজুদ করা হয়েছে। আমরা এখানে প্রায় পাঁচ হাজার দুইশত লিটার ডিজেল জব্দ করি। অবৈধভাবে তেল মজুদের দায়ে মোঃ ফয়সালকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।”

জব্দকৃত ৫২০০ লিটার ডিজেল তেল উপজেলা পরিষদ চত্বরে মানুষজনের চাহিদার ভিত্তিতে সরকারি মূল্য বিক্রয় করা হয়।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল