হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধভাবে বালু উত্তোলনে ১০ লাখ টাকা জরিমানা, প্রকৌশলীকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীটির ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম অহিদুল ইসলাম। তিনি আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়ন গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের ইঞ্জিনিয়ার ছিলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, ‘গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডি নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এটি নদী ও সেতুর জন্য ক্ষতিকর । বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারায় অপরাধ এবং ধারা ১৫(১) অনুযায়ী দশ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ উভয় দণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরো বলেন, গোমতির বাঁধ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় তাকে সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’