হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উদ্ধারকৃত ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা। মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান খালপাড় এলাকা থেকে।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ইয়াবা পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি’র যৌথ টহল দল অভিযান জোরদার করে। সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে মিয়ানমার সীমান্ত দিয়ে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটির ভেতরে থাকা ১৪টি বায়োরোধী প্যাকেট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনেও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। মাদক পাচার প্রতিরোধে আমাদের টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় জিডি করার প্রস্তুতি নেয়া হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য