হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে ফাঁস লাগা অবস্থায় সবুজ হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্চর গ্রামের ধোয়াবাড়িতে। তিনি ঐ গ্রামেরধোয়াবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, সবুজ মাদকাসক্ত ছিলেন। তবে গতকাল সোমবার ডাব চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি শালিশ বৈঠকঅনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে সে দোষী সাব্যস্ত হলে তার মেজ ভাই শরীফ হোসেন তাকে বকাঝকা করে। তার পরের দিনই (মঙ্গলবার সন্ধ্যায়) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে ফাঁস দেওয়া অবস্থায় সবুজের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সবুজ হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পোস্টমর্টেম-এর রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল