হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার সম্মানেই ধানের শীষকে বিজয়ী করতে হবে: রফিকুল আলম

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

খালেদা জিয়ার সম্মান রক্ষার স্বার্থেই ধানের শীষকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুন্সী রফিকুল আলম মজনু বলেন, মায়ের আমানত হিসেবে আমি বাকি অসমাপ্ত কাজগুলো শেষ করব। খালেদা জিয়ার সম্মান রক্ষার স্বার্থেই ধানের শীষকে বিজয়ী করতে হবে। উন্নয়নের স্বার্থে খালেদা জিয়ার এলাকা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফেনী-১ আসন নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, তার আলোকে এই আসনের উন্নয়ন করা হবে। মায়ের দেওয়া আমানত হিসেবে এই এলাকাকে জীবন দিয়ে হলেও একটি উন্নত এলাকায় রূপান্তর করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত থাকবে, তাদের দলে ঠাঁই দেওয়া হবে না। ধর্মের নামে যারা অপব্যাখ্যা ছড়ায়, তাদের বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

মজনু বলেন, আমি নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই, যেখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং কেউ কোনো বাধার সম্মুখীন হবেন না।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। নির্বাচিত হলে ফেনী-১ আসনের তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, ফেনী-বিলোনীয়া রেলপথ পুনরায় চালু, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।

পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার ও জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

এ ছাড়া বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি এবং পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ অন্যরা।

আমরা কোনো দল মতের এজেন্ডা নয়: নূরী

মতলব উত্তরে বিদেশি পিস্তলসহ আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘন্টা জরুরি হেল্পলাইন চালু

১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসনির্ভর রাজনীতির অবসান ঘটবে

কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার সুযোগ নেই: খসরু

ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করতে চাইলে সমুচিত জবাব দিতে হবে

জামায়াত নির্বাচিত হলে উপকূলীয় মানুষ নিরাপদ থাকবে—আনোয়ারী

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে হামলার ঘটনায় বিএনপির সমর্থকদের বিরুদ্ধে মামলা

ইনকিলাব মঞ্চে হামলা পুরোনো ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি

লক্ষ্মীপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা