হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৭ দিন পর বাংলাদেশি পণ্যবাহী কার্গো ছাড়লো আরকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারে থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটকে রাখা কার্গো জাহাজটি ১৭ দিন পর ছেড়ে দেয়া হয়েছে। শনিবার পণ্যবাহী কার্গোটি টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছে।

পণ্যবাহী জাহাজটি ঘাটে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন৷ এর আগে ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো ছেড়ে দেয়া হয়েছিল।

তিনি বলেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। এই জাহাজ গুলো মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে। ১৭ দিন পর আরাকান আর্মির হাতে আটক অন্য জাহাজটিও ছাড়া পেয়েছে।

তিনি জানান, জাহাজটি ঘাটের নোঙর করা আছে। আগামীকাল মালামাল খালাস করা হবে। ইতঃপূর্বে ১৬ জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক করা হয় পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। এর মধ্যে গত ২০ জানুয়ারি দুটি কার্গো ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।

এ বিষয়ে আমদানিকারক এনামুল হক বলেন, আরাকান আর্মির হাত থেকে ১৭ দিন পর পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে। সেখানে ১৬শ’ বস্তা শুঁটকি রয়েছে। দীর্ঘ ১৭ দিন পর কার্গোটি ছেড়ে দেয়ার ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে ৷

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত ১৬ জানুয়ারি আরকান আর্মির হাতে আটক আরও একটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে।

এমএস

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর