হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় সন্দেহ রয়েছে: এবি পার্টি

জেলা প্রতিনিধি, ফেনী

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়ে গেছে।

কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনো কোনো শৃঙ্খলা ফিরেনি। প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে। ফেনীর নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পড়ে এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু আরও বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রুপ। আমরা সকল ভেদাভেদমুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করবো তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করবো। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে। আমাদের এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদেরকে বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে। পুরানো রাজনীতি বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী যাতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাঁদা ছুঁড়ছে। এটি খুবই দূর্ভাগ্যজনক। কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছিনা, ভাবছিনা। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছিনা এটি শুভ লক্ষ্মণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দূর্ভাগ্য।

জেলার প্রবীন সাংবাদিক মীর হোসেন মিরুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান প্রমূখ।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার