হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে বৈদ্যুতিক গাড়িসেবা চালু, ভাড়া নিয়ে অসন্তোষ

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বৈদ্যুতিক গাড়িসেবা (ই-কার) চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মাঝে ভাড়া নিয়ে অসন্তোষ দেখা গেছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সেবা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রথম পর্যায়ে ৬টি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানা গেছে। তিনটি রুটে এই গাড়িগুলো চলবে। এর সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে জিরো পয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সিএনজির ভাড়া যেখানে ৮ টাকা, সেখানে বৈদ্যুতিক গাড়িতে ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা অযৌক্তিক। তারা সব রুটেই সর্বোচ্চ ৮ থেকে ১০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন।

বৈদ্যুতিক গাড়িসেবা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ। তিনি আমার দেশকে বলেন, ভাড়া একটু বেশি নির্ধারণ করা হয়েছে। এমনও অনেক শিক্ষার্থী থাকেন, যারা ৫ বা ৭ টাকার জন্য পায়ে হেঁটে ক্যাম্পাসে আসেন, সেখানে ১৫ টাকা অনেক বেশি।

শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আমার দেশকে বলেন, ই-কার সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছে শিক্ষার্থীরা যদি লিখিতভাবে বিষয়টি জানায় তাহলে আমরা এটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবো।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম