হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় ৯ আগ্নেয়াস্ত্র, ২৯ হাতবোমাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমাসহ আবু বকর সিদ্দিক নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। আটক আবু বকর সিদ্দিক নিজাম লক্ষীপুরের রামগতি উপজেলার আজিজুল হক মাঝির ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা বাজার ঘাট থেকে তাকে আটক করা হয়েছে। পরে তার দেয়া তথ্য মোতাবেক বাংলাবাজার মাছ ঘাটে থাকা তার আড়তে তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা, ২৯টি হাতবোমা জব্দ করা করা হয়। নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসায় জড়িত থেকে বিভিন্ন অপকর্ম করে আসছেন। কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দেয়া হবে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি