হোম > সারা দেশ > চট্টগ্রাম

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় টিআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১০জন আহত হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহারদিঘী পাড় পুকুর এলাকার আল মদিনা কমিউনিটি সেন্টার পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জিন্নাত, জান্নাতি, রেখা, আরাফ, সুমাইয়া, সাব্বির, রিয়াদ, মতি, নাঈম, তারেক। তারা বগুড়া জেলার শাহাজান পুর উপজেলার আডিয়া বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাসযাত্রাী গোলাম মোস্তফা বলেন, গাড়িটি আধুনগর এলাকায় আসলে মনে হয় অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছে । পরে আল মদিনা কমিউনিটি সেন্টারের আগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

আহতদের উদ্ধার করে উপজেলার বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানের হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে গিয়েছে। বাসটি থানা হেফাজত নেওয়া হয়েছে।

এমই

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফয়’স লেকে গ্যাস পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউপি চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে