হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বিতীয়বারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে কাজুবাদাম আমদানি

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দ্বিতীয় বারের মতো কাজুবাদাম আমদানি করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।

এর আগে সোমবার বিকালে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজুবাদাম আমদানি করে এই প্রতিষ্ঠান।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল