হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুহুর্মুহু গুলি-মর্টারশেলে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

মিয়ানমারে মুহুর্মুহু গুলি-মর্টারশেলের শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। শনিবার ভোরে জেলার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ড তুলাতলী, খারাইংগা ঘোনা, কুনাপাড়া, উত্তরপাড়ার মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং বালুখালি বিজিবি চেকপোস্ট এলাকার সরওয়ার, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হোসন বলেন, মিয়ানমারে বিদ্রোহী সংগঠনের সংঘর্ষের ফলে আমাদের বসতঘরে এসে গুলি পড়ছে।

হোয়াইক্যং বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলম জানান, আমার বাড়ি ও প্রতিবেশী কয়েকটি বাড়িতে আচমকা গুলি এসে পড়ে।

হোয়াইক্যং বাজারের গৃহিণী তৈয়বা খাতুন বলেন, ভোর সকালে শত শত গুলির শব্দে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এক পর্যায়ে আমার বসতঘরের টিনের ছাল ভেদ করে ভেতরে প্রবেশ করে গুলি।

হোয়াইকং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমরা যখন ফজর নামাজ পড়ছিলাম তখনই গুলির বিকট শব্দ শুনতে পায়। ফজরের পর আরো বৃদ্ধি পায় গুলির শব্দ। এক পর্যায়ে শত শত এলাকার নারী পুরুষ ঘর ছেড়ে রাস্তায় নিরাপদস্থানে চলে আসে।

হোয়াইকং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী জলাল আহমদ বলেন, সীমান্তে বসবাসরত মানুষের বাড়িঘর এখন অনিরাপদ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ভিন দেশের বিদ্রোহের গুলি এলাকায় চরম আতংক ও উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন,  মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইকং সীমান্তে ভোরে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে।

এ বিষয়ে জানতে ৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসির কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী