হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

শিশু মোস্তাকিম। ছবি: আমার দেশ

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় বৃষ্টির পানিতে পড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়ির বাসিন্দা পারভেজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে খেলতে খেলতে মোস্তাকিম ঘর থেকে বাইরে চলে যায়। একপর্যায়ে পশ্চিম ডাবুয়া এলাকার জেকেরিয়া চৌধুরী ঘাটার পাশে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মোস্তাকিমের চাচাতো ভাই মোহাম্মদ মিনহাজ (৫) রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। অল্প কয়েক দিনের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে সচেতনতায় বিভিন্ন সংস্থা

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

চকরিয়া ও মাতামুহুরিতে নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

রামগতিতে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত বেড়ে ৮