হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ছবি: আমার দেশ

রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দার এবং কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযানে নামে। সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে এত বিপুলসংখ্যক ইয়াবা আটকের ঘটনা সবচেয়ে বড় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের মারী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জলমনি চাকমা (৪৯)।

তিনি রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জ্ঞানদাশের বাড়ির বাসিন্দা। অপরজন নতুন বাবু (৩৯)। তিনি বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড় এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারি ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে রাঙ্গামাটির কোতয়ালী থানা পলিশ।

এমএইচ

সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে

ছাগলনাইয়ায় ৫ দিনে ২ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৬৩ পরিবার

ফুটপাত দখল করে দৈনিক লাখ টাকা চাঁদাবাজি

উচ্চ আদালতে রিভিউ আবেদনের প্রস্তুতি আসলাম চৌধুরীর

শ্রীমঙ্গলে তুলাবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড

ফগার মেশিন কাঁধে নিয়ে এমপির মশক নিধন উদ্বোধন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

পরশুরামের যুবকের লাশ সেনবাগে উদ্ধার

১৭ বছর অপেক্ষা শেষে আরসিসি ঢালাই

২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার