হোম > সারা দেশ > চট্টগ্রাম

বের হতে না দেয়ায় মাকে কুপিয়ে মারল ছেলে

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের বঁটির কোপে নাসিমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম মোল্লাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা একই গ্রামের মিজান মোল্লার স্ত্রী। সিয়াম একজন মানসিক প্রতিবন্ধী।

ইউপি সদস্য মোসা মিয়া বলেন, ভোরে নাসিমাকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছেন। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে নিহতের ছেলেকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, সিয়ামকে বাড়ি থেকে বের হতে দেননি মা। সেই ক্ষোভে বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটিই জানিয়েছেন আটক সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

নিহতের মেয়ে নাদিরা বেগম বলেন, আমার ভাই একজন প্রতিবন্ধী। কয়েকদিন পরপর বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যান। এ জন্য তাকে সারাক্ষণ নজরে রাখতেন মা। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। ভয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা