হোম > সারা দেশ > চট্টগ্রাম

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

সীতাকুণ্ডে অভিযান

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জলিল এলাকায় অভিযান চালিয়ে ‘ম্যাপ্স এলপিজি’ ও ‘জিহাদ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে কিছু ব্যবসায়ী এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, সরকারিভাবে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তা কার্যকর হওয়ার আগেই অসাধু ব্যবসায়ীরা আগেভাগেই দাম বাড়িয়ে দেন। তিনি জানান, পাইকারি পর্যায়ে ১,২৯০ টাকায় ক্রয় করা গ্যাস সিলিন্ডার খুচরা বাজারে প্রায় ১,৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল