হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব

আরফাত হোসাইন, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কসহ অভ্যন্তরীণ সড়ক, বসতঘর, দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে। বেড়েছে হালদা ও কর্ণফুলী নদীর পানি। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে খাল ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। পানিবন্দি রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাউজান পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড, চিকদাইর, ডাবুয়া, কদলপুর, পাহাড়তলী ও উরকিরচর ইউনিয়নে। এদিকে গত মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। এছাড়া চৌমুহনী কাঁচাবাজারও পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা তুষার, শ্রাবণ ও মেঘলা বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে দক্ষিণ দাশপাড়ায় বসতঘরে পানি ঢুকে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় জনসাধারণ। দুর্ভোগে পড়েছে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকায় বৃষ্টি উপেক্ষা করে সড়কের পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, কদলপুর সড়কসহ বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়ক ডুবে গেছে। বসতঘরে পানি ঢুকেছে। কোথাও খাটের ওপরে, আবার কোথাও কোমর থেকে বেশি পরিমাণ পানি। সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে কৃষকের বীজতলা।

রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলেন, ‘ডাবুয়া খাল ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। জ্বলছে না চুলার আগুন, অনেক কষ্টে রাত কাটাচ্ছি।’

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আলী সুমন বলেন, ‘আমার এলাকায় বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। আমি ব্যক্তিগতভাবে মানুষকে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সহযোগিতা করে যাচ্ছি।’

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘খাল ভাঙার তথ্য পেয়েছি, বাঁধ দেওয়ার জন্য ঠিকদারকে বলেছি। পৌরসভার বিষয়টি পৌর প্রশাসক পর্যবেক্ষণ করছেন। পানির নিচে তলিয়ে যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে, অবস্থা পর্যবেক্ষণ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।’

মাদক কারবার নির্বিঘ্ন করতে দুই শতাধিক সোলার লাইট চুরি

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন

জ্বালানি ছাড়াই শক্তি উৎপাদন সুহাইলের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত