হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় অপহরণের তিনঘণ্টা পর গ্যারেজ মালিকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের তিনঘণ্টা পর টমটমের এক গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর সদরের মাতামুহুরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গিয়াস উদ্দিন (৪৫) উপজেলার কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দিঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে।

‎পরিবারের লোকজন জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে টমটমের গ্যারেজ বন্ধ করে স্থানীয় মিন্টু নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে করে চিরিংগায় যায় গিয়াস উদ্দিন। রাত আড়াইটার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে মাতামুহুরী ব্রিজের উপর একটি প্রাইভেট গাড়ি নিয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে পাঁচজন লোক তাদের মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এ সময় প্রাইভেট গাড়ি থেকে তৌহিদসহ ৪-৫ জন লোক নেমে মিন্টুকে বন্দুকের ভয় দেখিয়ে দুরে দাঁড় করিয়ে রাখে। পরে তারা গিয়াস উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মিন্টু আড়াল হয়ে বিষয়টি গিয়াস উদ্দিনের পরিবারকে জানায়।

স্থানীয় লোকজন জানায়, কয়েকবছর পূর্বে পূর্বে চকরিয়া পৌরসভার কারাইয়্যাঘোনা এলাকা থেকে কাকারা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এসে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে তৌহিদ। পরে তার নেতৃত্বে এলাকার উঠতি বয়সী ছেলেদের নিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করা হয়। এ গ্যাংয়ের সদস্যরা এলাকায় টমটম, ব্যাটারিসহ বাড়িঘরের বিভিন্ন জিনিষপত্র চুরি কাজে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রতিবাদ করায় গতবছর তৌহিদ তার দলবল নিয়ে গিয়াস উদ্দিনের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হয়। এর জের ধরেই গিয়াস উদ্দিনকে অপহরণের পর পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং লিডার তৌহিদ ও তার বাহিনীর লোকজন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মহাসড়কের পাশ থেকে গিয়াস উদ্দিন নামে একজন টমটম গ্যারেজ মালিকের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। থেঁতলানো ছিল পুরো মাথা। হাতেও একাধিক কামড়ের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতকদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার