হোম > সারা দেশ > চট্টগ্রাম

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে আনা ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে তেল বহনের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুন (সোমবার) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ আভিযানিক দল পতেঙ্গা থানাধীন ৯ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ১ লাখ ৬১ হাজার টাকা দামের ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জ্বালানি তেল ও বোট দুটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, ওই অঞ্চলে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

আবাসন সুবিধার বাইরে কুবির ৭৬ শতাংশ শিক্ষার্থী

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা হাসপাতালে

চট্টগ্রামের হালিশহরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

অনুমোদনের আগে ও পরে অনিয়ম, ঠিকাদার বেপরোয়া

পুলিশের বিরুদ্ধে প্রবাসীর বৃদ্ধ মা ও স্ত্রীকে মারধরের অভিযোগ

দর্শনার্থীদের পদচারণে মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

ধর্ষণের অভিযোগে পদ হারালেন যুবদল নেতা

যারা দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, তারাই ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে

শ্রেণিকক্ষেই জুয়ার আসর বসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে ২ ঘণ্টা বিলম্ব, যাত্রীদের ক্ষোভ