হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন বিএনপি নেতা।

 

বুধবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এসময় মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

 

শাহজাহান কবিরাজের অভিযোগ, জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করে। চাঁদা না পেলে তারা মালিকদেরকে জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। 

যুবদলের ওই নেতা জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এনিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোন অভিযোগ দেয়নি।

এমই

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার