হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মাহবুবুল করিম আবরার (২৮)। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়া বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল করিম আবরার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর এলাকার মরহুম আব্দুল জলিলের জ্যেষ্ঠ ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকারের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন গাড়িটি মহাসড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায় এবং একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মাহবুবুল করিম আবরার গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে গুরুতর আহত অবস্থায় আবরারকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের সেই ঘোষণা মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। একজন সন্তানের, একজন ভাইয়ের এবং একটি পরিবারের স্বপ্ন ও নির্ভরতার জায়গা হারিয়ে যায় আকস্মিক এই দুর্ঘটনায়।

সীতাকুণ্ড হাইওয়ে থানার ওসি নুরুল আফছার বলেন, প্রাইভেটকারটির সামনের চাকা ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে উঠে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ