হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: নিহতদের লাশ বাড়ি পৌঁছে দিল জামায়াত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের লাশ অ্যাম্বুলেন্সে করে নিজ নিজ বাড়ি পৌঁছে দিয়েছে জামায়াতে ইসলামী। এই উদ্যোগ নিয়েছে দলটির কুমিল্লা মহানগরী শাখা। একই সঙ্গে আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল ।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শোকাহত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেল ক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।

এ সময় নেতৃবৃন্দ আহতদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ডক্টরস ফোরামের (NDF) একটি টিম সার্বক্ষণিক সমন্বয় করছে বলে জানা যায়। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই