হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদেরও খুনি হাসিনার পরিণতি হবে

ইসলামী ছাত্রশিবির

কুমিল্লা প্রতিনিধি

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।

বুধবার বিকাল ৫ টায় কুমিল্লা মহানগর ছাত্রশিবির কুমিল্লা টমছমব্রীজ থেকে শুরু করে কান্দিরপাড়সহ নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে ।

বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাছান আহমেদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দুপুর বারোটা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। বারোটার পর তারা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। আপনারা ভোট ইঞ্জিনিয়ারিং এবং ভোট ডাকাতি যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর আপনারা একের পর এক জনরায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই। তারা জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে, যেখানে ৭০% মানুষের রায় আছে। তারা গণভোট নিয়ে তালবাহানা করছে। যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে খুনি হাসিনার যেভাবে পালিয়েছে তাদেরও সেই পরিণতি হবে।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাছান আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত সহ কুমিল্লা মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতা কর্মীরা ।

অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে: জামায়াত এমপি

মাদক সেবন নিয়ে বিরোধে বন্ধুকে গুলি করে হত্যা

ফুটবল ম্যাচে জয়োল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

৪২ বছর পর পাকিস্তান থেকে নিজ জন্মভূমিতে ফিরলেন নুরু মিয়া

আট মাসে নিজ হাতে ৩০ পারা পবিত্র কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে উদ্ধারের কেউ থাকবে না: মন্ত্রী

সরকার অবাধ তথ্যপ্রবাহ ও জবাবদিহিতায় বিশ্বাস করে

ছাগলনাইয়ায় ৫ দিনে ২ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৬৩ পরিবার

রাঙ্গামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার