হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচনের লক্ষ্যে ব্যালটের মাধ্যমে গোপন ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা। এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ও পৌরসভার পুরুষ ও মহিলা রুকনরা অংশ নিয়ে জেলা আমির নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের ডলি রিসোর্ট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক কামাল উদ্দিন জাফরী, জেলা কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার রুকনরা ব্যালটের মাধ্যমে গোপন ভোট প্রদান করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আগামী ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন স্থানীয় রুকনরা।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী রুকন বা সদস্যরা ব্যালটের মাধ্যমে গোপন ভোট দিয়েছেন। আগামী মাসেই কেন্দ্রীয়ভাবে সারাদেশের জেলা ও মহানগর আমিরদের নাম একযোগে ঘোষণা করা হবে।”

সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। আগামী মাসে কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না