হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে বিপর্যয়কর অবস্থায় রেখে বিদায় নিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এই সংকটে শুধু জ্বালানি খাতে আগামী অর্থবছরের ৪০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাতসহ বিদেশি ঋণের কিস্তি দিতে ২ মাসে আরো ৫০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমাদের জাতীয় অর্থনীতি ভালো অবস্থানে নেই।

আমির খসরু বলেন, পতিত সরকারের আমলে স্বাস্থ্য খাতের বরাদ্দের বেশির ভাগই লুটপাট হয়েছে। বর্তামান সরকার শুধু স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েই দায় সারবে না। সেই বরাদ্দ যথাযথভাবে ব্যাবহার হচ্ছে কি না, সেটাও মনিটরিং করবে। আগের সরকারগুলো মেডিকেল কলেজে হস্তক্ষেপ করত। এই সরকার কোনও খাতে হস্তক্ষেপ করে না। কারণ এ ধরনের প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব নষ্ট হয়ে যায়। আমরা সেটা করব না। কারণ এখানকার শিক্ষার মান নষ্ট হলে শুধু হাসপাতাল কিংবা সরকার ক্ষতিগ্রস্ত হয় না, গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

জেডএম

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন

রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব

জ্বালানি ছাড়াই শক্তি উৎপাদন সুহাইলের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

আজ ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'প্রতিরোধ দিবস'