হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার চকরিয়া সরকারি কলেজের হলরুমে এ শিক্ষা শিবির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এ কর্মসূচি।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।

শিক্ষা শিবিরের শুরুতে দরসে কোরআন পেশ করেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ এবং চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার প্রায় পাঁচ শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

পটিয়ায় শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করলেন সংসদ সদস্য এনামুল হক এনাম

চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ বাস চালক আটক

মাছ ধরার ট্রলারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে শ্রমিককে দুই হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবাসী শামসুল করিমের লাশ ১৮ দিন পর দেশে, শোকস্তব্ধ পরিবার

পহেলা বৈশাখের অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কোপাল মাদক কারবারিরা