হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনি পরীক্ষায় ফেল, কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই কলেজের মূল গেইটে তালা লাগিয়ে দিয়েছে এইচএসসি নির্বাচনি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। এসময় কলেজ শিক্ষক, কলেজ মসজিদের মুসল্লিরা অবরুদ্ধ হয়ে পড়ে। রোববার (১ মার্চ) ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দানি অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে অনেককে পাস করিয়ে দেওয়া হয়েছে।

মিরসরাই কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে এইচএসসি নির্বাচনি পরীক্ষায় ৩৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগে সব বিষয়ে ২৮ জন শিক্ষার্থী পাস করেছে। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন ও বিশেষ বিবেচনায় ৭৩ জন শিক্ষার্থীসহ মোট ১৫১ জন শিক্ষার্থীকে পাস দেওয়া হয়। রোববার দুপুরে ফেল করা শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে হট্টগোল সৃষ্টি করে এবং কলেজের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়।

জাহেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী অভিযোগ করেন, আমরা কলেজে এসে আমাদের ফলাফল দেখতে চেয়েছি, কিন্তু আমাদেরকে ফলাফল দেখতে দিচ্ছে না। স্যারেরা আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং একজন শিক্ষার্থীকে মারধর করেন। অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও রাজনৈতিক নেতাদের সুপারিশে তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমরা কলেজের গেটে তালা দিয়েছি।

নুসরাত জাহান প্রেমা নামের আরেক ছাত্রী বলেন, আমাদের প্রতি স্যারেরা অন্যায় করছেন। আমরা অনেকে ২-৩ বিষয়ে ফেল করেছি। কিন্তু আমাদের ফলাফল দেখতে দেওয়া হচ্ছেনা। এখন আমাদের দাবি একটাই এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমাদের সাবইকে পাস করিয়ে দিতে হবে।

মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, কিছু ছাত্র নামধারী, যারা পড়াশোনা করেনা তারা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। গত কয়েক বছর ধরে কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাফ হওয়ায় এবার জিবি মিটিং ও শিক্ষকরা সীদ্ধান্ত নিয়েছি, পরীক্ষায় ভালো করতে হবে। সে চেষ্টার আলোকে দুটি বিষয়ে ৩০ নম্বর পেয়েছে তাকে পাস দিয়েছি। ইংরেজি দুই বিষয়ে ৩০ এবং আইসিটি ১৪ নম্বর পেলে পাস দিয়েছি। ফলাফল ঘোষণার পর যারা নিয়মিত কলেজে আসে না, পড়াশোনা করে না, বাইরে আড্ডা দেয় তারা আজ কলেজে এসে ঝামেলা করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি। তিনি আইগত সহায়তা দিয়েছেন।

এ বিষয়ে মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফ উদ্দিন বলেন, কিছু অকৃতকার্য হওয়া শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেইটে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং গেইটের তালা খুলে দেওয়া হয়েছে।

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, কলেজ প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ