হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে বিএনপির ওয়ার্ড সভাপতি হলেন আ.লীগের সক্রিয় কর্মী!

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হওয়া আবু তাহের প্রধান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে, চলছে আলোচনা সমালোচনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আবু তাহের প্রধান ওরফে তাহের গত ১৭ বছর আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। আ.লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিং-মিছিলে সক্রিয় কর্মী হিসেবে উপস্থিত থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন। বিভিন্ন দিবসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন।

২০১৮ সালে রাতের ভোটের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আহমাদ মেরীর নির্বাচনী প্রচারণায় ও মিছিলে সরাসরি অংশগ্রহণ করে নৌকার পক্ষে স্লোগান এবং ভোট চেয়েছেন। শুধু ভোট চেয়ে ক্ষান্ত হননী তিনি ভোট কেন্দ্রের সেন্টারে নৌকার পক্ষে জোড়ালো ভুমিকা রেখেছেন বলে তারা অভিযোগ তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কোনো ছবি, ভিডিও বা তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা ব্যক্তি বিএনপির কমিটিতে আসতে পারবে না। আর যদি আসেও তার প্রমাণ মিললে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে। তাহলে আবু তাহের নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে, নৌকার পক্ষে ভোট চেয়ে, মিটিং মিছিলে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছবি থাকা সত্ত্বেও সে কিভাবে ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়? তারা দ্রুত এই আওয়ামী দোসরকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে আবু তাহের বলেন, আমি কখনো আওয়ামী লীগ করিনি। আমার বিরুদ্ধে হিংসাত্মকভাবে মিথ্যা অপপ্রচার করছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মেরীসহ অন্যান্য নেতাদের সাথে ছবি এবং নৌকার পক্ষে প্রচারণা ও স্লোগানের ভিডিও সম্পর্কে তিনি বলেন, আমি নৌকার পক্ষে প্রচারণা ও ভোট চাই নাই, এমপি মেরীর সাথে ছবিটি গ্রামবাসীর আয়োজিত ফুটবল খেলার অনুষ্ঠানের।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার