হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

পাকিস্তানের মসজিদে ভারতের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার দুপুর বারটায় লালখান বাজার ওয়ার্ড শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয়।

পরে মিছিলটি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসা থেকে চানমারী রোড, লালখান বাজার, ইস্পাহানী মোড় হয়ে টাইগারপাসসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাইগারপাসে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলটির চট্টগ্রাম উত্তর জেলার নেতা মাওলানা জাফর আহমদ গড়দুয়ারী, লালখান বাজার ওয়ার্ড শাখার আহ্বায়ক কাজী মুহাম্মদ আলী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালখান বাজার মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান ও সিনিয়র মহাদ্দিস মাওলানা নুরুল হক জদিদ প্রমুখ।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য