হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে বজ্রপাতে সাহাব উদ্দিন (২৮) নামে ধানকাটা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে।

জানা গেছে, এদিন সকাল থেকে সাহাব উদ্দিন সহ কয়েকজন শ্রমিক বাড়ির পাশে লাওকরা মাঠের কৃষি জমিতে ধান কাটছিল। এদিন দুপুরে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু সাহাব উদ্দিন পিছনে পড়ে গেলে হঠাৎ করে বজ্রপাত ঘটে।

এসময় বজ্রপাতে সাহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সাহাব উদ্দিন নামের ওই যুবক মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য