হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতংক বিরাজ করছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি মো আলম জানান, সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়।

এ ঘটনায় জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে আসে। এলাকাবাসীর ধারণা , আরকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হতে পারে।

টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, টেকনাফের হ্নীলার লেদা সংলগ্ন নাফনদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনার পর সীমান্তে বিজিবিকে সতর্কাবস্থায় রাখা হয়েছে ।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম