হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

দেশের রিজার্ভ স্থিতিশীল রাখতে অবৈধ হুণ্ডি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বৈধ পথেই রেমিট্যান্স আনতে হবে। অন্যথায় মূল্যস্ফীতি বেড়ে দেশ বিপুল ক্ষতির মুখে পড়বে। অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বুধবার দুপুরে নগরের একটি হোটেলে আয়োজিত ‘রেমিট্যান্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ ‘নালা’ এ সভার আয়োজন করে।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতা জীবন ও রক্ত দিয়েছেন অন্যায়কে না বলার জন্য। অবৈধভাবে রেমিট্যান্স পাঠানোর মতো অন্যায় আর চলতে দেওয়া যায় না। এটি করলে দেশে মূল্যস্ফীতি বেড়ে যায়। এজন্য হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। তাদেরকে শাস্তি দিতে হবে। বৈধ চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে পারে দেশের গণমাধ্যম।

তিনি আরও বলেন, সরকার ও বৈদেশিক মন্ত্রণালয়কে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজতর করতে হবে। প্রবাসে বাংলাদেশিদের চাকরি হারানোর বিষয়ে দূতাবাসগুলোকে ভাবতে হবে। তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। কানাডায় প্রচুর নার্স ও হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টের চাহিদা আছে। এর জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তুলতে হবে।

সভায় মূল বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। তিনি বলেন, বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে দেশের রিজার্ভের মধ্যে না ঢুকলে সেটি কালো টাকা হিসেবে বিবেচিত। হুন্ডি অবৈধ চ্যানেল। এর সঙ্গে রিজার্ভের সম্পর্ক নেই। এক্ষেত্রে পথ দেখাতে পারে গণমাধ্যম। গণমাধ্যমকর্মীদের চিন্তা সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর। সাধারণ মানুষ যা দেখতে পায় না তা গণমাধ্যমকর্মী তুলে আনেন, জনমত গড়ে তোলেন, জবাবদিহি নিশ্চিত করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ‘নালা’ বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান।

চৌদ্দগ্রামে ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ