হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য এক আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। এই আনন্দঘন মুহূর্তে দেশের সকল পেশাজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী তার বার্তায় বলেন, ঈদ হোক আনন্দময়, পরিবার-পরিজনের সঙ্গে কাটুক সুখ ও শান্তিতে। সবাই সুস্থ ও নিরাপদভাবে ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র উপলক্ষ আমাদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করুক।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে কাজ করতে সকলের নিকট আহবান জানিয়ে বলেন, জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে মহান জাতীয় সংসদে সংখাগরিষ্ঠ দল হিসেবে পাঠিয়েছে। তিনি বিএনপির এ বিজয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই জনগণের প্রত্যাশাপূরণে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ প্রভূত কাজ শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করা হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ।

শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি ও মঙ্গল কামনা করেন।

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কুতুবদিয়ায় পানিতে ডুবে তিনদিনে ৩ শিশুর মৃত্যু

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ আটক ১

নারীদেরকে সমাজ ও রাষ্ট্র গঠনের দায়িত্বও নিতে হবে: শামছুন্নাহার এমপি

মিরসরাইয়ে ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর