হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনা যাবজ্জীবন দিছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানাইছে

ধর্মমন্ত্রী কায়কোবাদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

হাসিনা যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়।— এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)।

শুক্রবার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কু’বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত এক যুগে আপনারা ভাবছিলেন আমি আর দেশে আসতে পারব না, নির্বাচন করতে পারব না, এমপি বা মন্ত্রী হতে পারব না। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, যাতে আমি নির্বাচন করতে না পারি। কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়েছেন। জনগণের ভোটে আমি এমপি হয়েছি।”

এ সময় তিনি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় নেতৃত্ব ও দায়িত্ব নির্ধারিত হয়েছে।

মন্ত্রী কায়কোবাদ বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, অনেককে আটকও করা হয়েছে। এ অভিযান চলবে। কোনো দল-মত দেখে না, যে-ই হোক মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় নেই।

একই দিন সকালে মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য।” তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, সরকার ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

একই দিন বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে “৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাহমুদুর রহমান এবং বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত

মতলব সেতুর এপ্রোচ সড়কে ভাঙন, দুর্ঘটনার আশঙ্কা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১