জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নোয়াখালী জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা যায়, মো. আবু নাছেরকে সভাপতি এবং মোহাম্মদ তারেক রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালী জেলা কমিটি সমন্বয় ও ঘোষণার দায়িত্ব পালন করেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।
ঘোষিত কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. সামছুল ইসলাম ও মো. নূর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেন, নাইমুল ইসলাম ও মো. মোশাররেফ হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম নাসিম, প্রচার সম্পাদক এম এইচ সজিব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক মো. নিলয় সরকার এবং সদস্য হিসেবে আরমান চৌধুরী।
জাগপার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন জেলা কমিটি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে। পাশাপাশি নোয়াখালী জেলায় দলীয় কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে নবগঠিত কমিটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।