হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে মারামারি, নিহত ১

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

প্রতীকী ছবি

‎চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হামলার শিকার আলী হায়দার (৬২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আলী হায়দার ওই গ্রামের জমাদ্দার বাড়ির মৃত সিরাজুল হকের ছেলে। এ ঘটনায় প্রতিপক্ষ হাজেরা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। আটককৃত গৃহবধূ একই বাড়ির কলিম উদ্দিনের স্ত্রী।

‎মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদউল্যাহ গাজী জানান, গত সোমবার ( ২৩ মার্চ) সকালে শিকার আলী হায়দার গংদের সঙ্গে একই বাড়ির কলিম উদ্দিন ও ফয়েজ আহাম্মদ গংদের সঙ্গে একই বাড়ির পারিবারিক কবরস্থানের সম্পত্তিতে থাকা গাছগাছালি কাটা নিয়ে মারামারির সৃষ্টি হয়। এ সময় কলিম উদ্দিন গংরা শিকার আলী হায়দারকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি বাড়িসহ কিল, ঘুষি ও লাথি মেরে মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পরে ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মারা যান আলী হায়দার।

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, আলী হায়দারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। হাজেরা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পর্যটকে মুখর কক্সবাজার সৈকতে আনন্দ-উচ্ছ্বাস

অপহৃত তরুণীকে উদ্ধারে গিয়ে পুলিশের মারধর, এসআই প্রত্যাহার

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

নিজ দলের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত উপজেলা বিএনপির সম্পাদক

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী নিহত, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব আছে: এমপি বীথিকা

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দুই এমপির বৈঠক