হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আলোচিত সেই এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে যোগদানের আগেই প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুব আলম খানকে ১০ মে এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা এবং তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।

এছাড়া ৭ মে, দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

এমই

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত