হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

ছবি: আমার দেশ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্তৃক ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের নিয়ে কাপ্তাই কর্ণফুলী রেঞ্জে জরুরি এক আলোচনা সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। বুধবার কর্ণফুলী রেঞ্জের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

সভায় হাতির অবাধ বিচরণ, হাতি সুরক্ষা, হাতি মানুষ দ্বন্দ্ব নিরশন, হাতির করিডর সচল রাখা, ইআরটি সদস্যদের নিয়মিত উপস্থিত ও ডিউটি পালন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জামাল হোসেন তালুকদার, সহকারী বন সংরক্ষক, কাপ্তাই, আবু কাউসার, সহকারী বন সংরক্ষক, কর্ণফুলী রেঞ্জ, আবু নাঈম শহিদুল আলম, রেঞ্জ কর্মকর্তা, কর্ণফুলী রেঞ্জ, মোস্তাফিজুর রহমান বিট কর্মকর্তা, কর্ণফুলী সদর বিটসহ কর্ণফুলী রেঞ্জের স্টাফ এবং ইআরটি টিম-১,২ এর মোট ২০ জন সদস্য।

এমএইচ

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম