হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি,পানছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের উগ্যজাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফিরে মৌচিং স্থানীয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা চেঙ্গী নদী-এ গোসল করতে নামে। এ সময় পানিতে লাফালাফির এক পর্যায়ে মৌচিং হঠাৎ ডুবে যায়।

বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মৌচিং মারমা উগ্যজাই মারমার ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিভাবকদের শিশুদের নদী বা জলাশয়ে গোসলের সময় বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭