হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে প্রথম চসিকে ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ চালু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্টস হেলথ কার্ড’ চালু করা হয়েছে। বুধবার নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রাথমিকভাবে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান—পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুল এজার বেগম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, ইমারাতুন্নেসা কিন্ডারগার্টেন, পাঁচলাইশ কিন্ডারগার্টেন ও কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হেলথ কার্ডের আওতায় আনা হয়েছে।

মেয়র জানান, এ অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলেও এই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালু করা হবে। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিশুদের স্বাস্থ্য সুরক্ষা শুধু অভিভাবকদের নয়, বরং প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনেরও দায়িত্ব। এই হেলথ কার্ডের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।’

স্টুডেন্টস হেলথ কার্ডে শিক্ষার্থীর পরিচিতিমূলক তথ্য যেমন—নাম, জন্মতারিখ, বিদ্যালয়ের নাম, শ্রেণি, অভিভাবকের নাম ও যোগাযোগ ঠিকানা সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত মোট ১৪ বার স্বাস্থ্য পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করা যাবে। পরীক্ষায় ওজন, উচ্চতা, দাঁতের অবস্থা, চোখ-কান, ত্বক-চুলের স্বাস্থ্য, রক্তচাপ এবং হিমোগ্লোবিনের তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

কার্ডের একটি পৃথক অংশে টিকাদান-সংক্রান্ত তথ্য থাকবে, যাতে বিসিজি, পোলিও, হেপাটাইটিস-বি, এমআর, পেন্টাভ্যালেন্ট, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা ও রাবিশ পলিও হেপাটাইটিস-কে গুরুত্বপূর্ণ টিকার রেকর্ড সংরক্ষিত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদ।

স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। উপস্থিত ছিলেন কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়া ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর বানু চৌধুরী।

সালাহউদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়লেন জামায়াতের তরুণ ফারুক

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত

দেবিদ্বারে নিজ গ্রামের ভোটকেন্দ্রেই ভোট দেবেন হাসনাত আবদুল্লাহ

কক্সবাজারে ভোটের আগের রাতে গোপন প্রচার ও কালো টাকা বিতরণের অভিযোগ

ভোটই যেন এবারের ঈদ, নাগরিকের দায়িত্ব পালনে বাড়ি ফিরছে মানুষ

নির্বাচন ঘিরে রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান

চট্টগ্রাম-৪ আসনে ১২৪ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৮

ভোটের দিন ছুটি নেই আ.লীগ দোসরের চালকলে, হাজিরা কাটার হুমকি

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী