হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ৩ দিনের ভূমিসেবা মেলা উদ্বোধন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর: ভূমিসেবা মেলায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ছবি: আমার দেশ

চাঁদপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে ভূমিসেবা মেলা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই মিলেমিশে থাকবো। নিজেরাও ঠকব না, অন্য কাউকেও ঠকাবো না।

তিনি বলেন, ভূমিসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

এমই

উখিয়ায় হত্যা মামলায় বিএনপি–ছাত্রদল নেতাসহ ১০ জন আসামি

কুমিল্লায় ভূমি সেবা মেলার উদ্বোধন

সন্দ্বীপের উন্নয়নে ইউএনওর কাছে ‘ইউনাইটেড ইউএসএ’র প্রস্তাবনা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে যুবকের লাশ উদ্ধার

চান্দিনায় ভূমি সেবা মেলার উদ্বোধন

কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

নিজ দেশে পরবাসী উড়িরচরের অর্ধলক্ষ ভূমিহীন