হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে বাসচাপায় নারী নিহত

সড়ক পার হওয়ার সময়

উপজেলা প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় রোকেয়া বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের কালাসোনা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক পার হওয়ার সময় এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে। পুলিশ জানায়, নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএইচ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না