হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ ঝরল খতিবের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব।

শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র এবং রহমতাবাদ ফারুকিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বারইয়ারহাট পূর্ব হিঙ্গুলী আবুল কালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করিয়ে মোটরসাইকেলে করে মিরসরাইয়ের উদ্দেশে রওনা দেন। পথে ওয়্যারলেস এলাকায় একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী জানান, আমিরুল ইসলাম ফারুকী তিন সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি