হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

নিখোঁজ ৪ শিক্ষার্থী

কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো কক্সবাজার জেলার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর পুত্র আবদুল হামিদ ছমির (১৪), বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহর পুত্র উমর ফারুক ইমন ( ১৩), রামু বাইপাসের সৈয়দ উল্লাহর পুত্র সাহেদ সৈয়দ (১৫) ও কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করেছেন তারা।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু