হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে জেলা কার্যালয়ের উদ্যোগে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই, অনুমোদনহীন শিশু খাদ্য বিপণন, মূল্যতালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণা করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় সড়ক এলাকার মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরো কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম সোমবার দুপুরে জানান, তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেডএম

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল

পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পেকুয়ায় বাস চাপায় আহত ৫

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম

মেঘনায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ

‘কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভা

লোনের স্ট্যাম্প চুরি দেখে ফেলায় চট্টগ্রামে মা-মেয়ে হত্যা

নাগরিক সেবার করুণদশা সীতাকুণ্ডে

দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন