হোম > সারা দেশ > চট্টগ্রাম

কমলনগরে ছাত্রলীগের পলাতক নেতাকে পুলিশে দিলো জনতা

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে তোরাবগঞ্জ বাজার উত্তর চর লরেঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী তোরাবগঞ্জ আহমেদিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি। আটক হওয়ার পর গণপিটুনির শিকার হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের এই নেতাকে আটক করে থানায় নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী মহলের আশ্রয়ে এলাকায় তার ভয়ংকর আধিপত্য ছিল। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারামারি নিয়ে বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্য মতে, গত কিছুদিন আগে ফেসবুকে লাইভে এসে বিএনপির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন এই মোহাম্মদ আলী। লাইভে ঘোষণা দিয়ে এলাকায় এসে এক বিএনপির নেতার আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠেন। তার আতঙ্কে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুর জাহের জানান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী কাছে অস্ত্র রয়েছে এবং গভীর রাতে পলাতক অন্যান্য ছাত্রলীগ নেতাদের নিয়ে এলাকায় মহড়া দেয়। তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বাহিনী রয়েছে। এতে আমরা শঙ্কিত, ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। ওমর ফারুক বলেন, মোহাম্মদ আলী কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের অস্ত্রধারী ক্যাডার। এ সময়ও সে কিভাবে এলাকায় মহড়া দেয়, এটি জনমনে প্রশ্ন।

নজির বড় মিয়া নামে অন্য একজন জানান, ছাত্রলীগের ক্যাডার মোহাম্মদ আলী গ্রেপ্তারে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, 'জনতা আটক করে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছে। তিনি থানা হাজতে রয়েছেন।'

এমএস

উচ্ছেদের এক সপ্তাহ পরেই পুরোনো রূপে ফিরল নিমসার বাজার

চাঁদপুরে ডাকাতিয়ায় দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

দেড় ঘণ্টার দুধের হাটে লাখ টাকার বেচাকেনা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

ড্রোন হামলায় নিহত জাহেদ, দেড় মাস পর সন্দ্বীপে—অশ্রুসিক্ত বিদায়

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী